বন্দর সংবাদদাতা:
বন্দরে ৫ ক্যান রয়েল ঈগল বিয়ার ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২’শ ১২ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দর থানা পুলিশ। রোববার (৯ আগষ্ট) রাত সাড়ে ৭টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা রেল লাইন ব্রীজের সামনে থেকে উল্লেখিত বিয়ারসহ এদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪(৮)২০। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলো সিদ্ধিরগঞ্জ থানার ওমরপুর এলাকার বাদল হোসেন মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার আলী হোসেন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী আলামিন (২৮)। আটকৃত ২ মাদক ব্যবসায়ী মাদক মামলায় ১০ আগষ্ট সোমবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।