না ফেরার দেশে চলে গেলেন এড. মোঃ শরীফ হোসেন
এম আরটি মাসুদ :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডঃ মোঃ শরীফ হোসেন আজ সকাল সাড়ে ৭ টায় ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মরহুুমের আত্মার মাগফেরাত কামনা করি। একাধার রাজনৈতিক,সাংস্কৃতিক,সমাজসেবক ও আইনজীবি ব্যক্তিত্ব সহকারী পাবলিক প্রসেকিউটর এড.মোঃশরীফ হোসেন(৪৩) আজ সকালে মারা গেছেন। মঙ্গলবার(১১ আগষ্ট)সকাল সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মহুরমের জানাজা নামাজ বাদ যোহর খানপুর চিলড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। মারা যাবার সময় তিনি ৭ বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। এড.মোঃশরীফ হোসেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদস্য,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক,মহানগর জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি ছিলেন। এড.শরীফ হোসেন খানপুর নিবাসী।গত ১ আগষ্ট ঈদের দিন কুরবানি গরু জবাহ এর শরীর ব্যথা ও জ্বর হয়।পরপর ২ বার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে।স্বাস্থ্য অবস্থার অবনতি হয়ে থাকলে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হোন।