Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

রূপগঞ্জে পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পালাতে গিয়ে খলিলুর রহমান (৩২) নামের এক যুবকের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) মাধ্যরাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দাউদপুরের বেলদী এলাকার কফিলউদ্দিন সুপার মার্কেটেরে একটি ভবনে জুয়ার আসর বসেছে। এমন খবর পেয়ে সেখানে ভোলাব তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় টহল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে সবাই। জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ তিন জুয়ারিকে আটক করা হয়। কিন্তু খলিলুর রহমান পুলিশ দেখে এক তলা বাড়ির ছাদ থেকে লাফ দেন। ছাদ থেকে পড়ে লোহার রড ঢুকে যায় তার পেটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com