Logo
HEL [tta_listen_btn]

জাতীয় শোক দিবস কেশবপুরে যুবলীগের কর্মসূচী ঘোষণা

জাতীয় শোক দিবস কেশবপুরে যুবলীগের কর্মসূচী ঘোষণা

বাশার কেশবপুর যশোর সংবাদদাতা  :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা যুবলীগ কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে বুধবার দুপুরে পৌরসভার প্যানেল মেয়রের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাশেষে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কর্মসূচী ঘোষণা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিএম শহিদুজ্জামান শহিদ। শোক দিবসের দিন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীতে অংশ গ্রহণ, উপজেলা যুবলীগের পক্ষ থেকে এতিমদের মাঝে খাদ্য বিতরণ, দোয়া অনুষ্ঠান এবং ৩১ আগস্ট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় কেশবপুর উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com