Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ বন্দর এসিল্যান্ড আসমা নাসরিন ও স্বামী  করোনায় আক্রান্ত

না’গঞ্জ বন্দর এসিল্যান্ড আসমা নাসরিন ও স্বামী  করোনায় আক্রান্ত

বন্দও সংবাদদাতা:
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আসমা নাসরিন ও তার স্বামী এড গিয়াস উদ্দিন মিনহাজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে নমুনা পরীক্ষায় রির্পোটে তাদের করোনা শনাক্ত হয়। গতকাল বুধবার (১২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার। বর্তমানে তারা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ইউএনও শুক্লা সরকার বলেন, ‘আমাদের এসিল্যান্ড করোনা পরিস্থিতির প্রথম থেকেই সমানভাবে কাজ করে আসছেন। স¤প্রতি তার ও তার স্বামীর শরীরে করোনার লক্ষণ দেখা দিলে উভয়ের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বর্তমানে তারা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com