Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে প্রেম গঠিত কারনে খুন হয় কলেজ ছাত্র সাইফুল

আড়াইহাজারে প্রেম গঠিত কারনে খুন হয় কলেজ ছাত্র সাইফুল

 

জাকির হোসেন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেম গঠিত কারনে বন্ধুর হাতে নৃসংশভাবে খুন হয়েছেন কলেজ ছাত্র সাইফুল ইসলাম। তিনি নরসিংদী শার্টেরিপাড়া এলাকায় অবস্থিত অনার্স কলেজে মনোবিজ্ঞান বিভাগে অনার্স এ লেখাপড়া করছেন। পাশাপাশি গোপালদী বাজারে অবস্থিত মনির ফার্মেসিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাতে সাইফুলের বোন লিজার করা মামলায় শুভ নামে সাইফুলের এক বন্ধুকে আসামি করাসহ গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তিনিও একই ফার্মেসিতে কর্মরত ছিলেন। এর আগে গত বুধবার বিকালে তাকে পুলিশ ওই ফার্মেসি থেকেই আটক করে ব্যাপক জিজ্ঞাবাদ করে। এক পর্যায়ে সে হত্যাকান্ডের দায় স্বীকার করে। গতকাল মামলার বাদি ও মৃত সাইফুলের বোন লিজা জানান, ১১ আগস্ট সন্ধ্যায় উলুকান্দী এলাকার জৈনক এক ব্যক্তির জন্য মনির ফার্মেসিতে ওষুধ কিনতে যায় সাইফুল। এক পর্যায়ে তার ব্যবহারের মোবাইলটি ফোন বন্ধ পাওয়া যায়। রাতে সে বাড়িতে ফিরেনি। পরদিন ১২ আগস্ট বিকাল ৪টার দিকে গোপালদী বাজারে অবস্থিত তিন তলা ভবনের মার্কাস মসজিদের ছাদে সাইফুলের লাশ পুলিশ উদ্ধার করে। তিনি আরো বলেন, এক মেয়ের সাথে আমার ভাই সাইফুলের প্রেমের সম্পর্কের জের ধরে ডেকে নিয়ে শুভ তাকে নৃসংশভাবে হত্যা করে। তার পেটে ধাঁরালো অস্ত্রের একাধিক আঘাতের ফলে নাড়িভুড়ির কিছু অংশ বের হয়ে পড়েছিল। পরে তার মৃত্যু নিশ্চিত করতে তার দুই হাতের কব্জির রগ কেটে দেয়া হয়েছে। তিনি বলেন, হত্যাকান্ডের পর রাতে কাপড়-চোপড় পাল্টে খুনী ফার্মেসিতে দায়িত্বও পালন করেছিল। আমি হত্যারকারির ফাঁস দাবি করছি। অপরদিকে ছেলেকে হারিয়ে মা নাজমা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। পরিবারের লোকজনের আহজারিতে ভারি হয়ে উঠেছে বাতাস। গত বুধবার বিকালে সাইফুলের বন্ধু শুভকে পুলিশ আটক করে ব্যাপক জিজ্ঞাবাদ করে। এক পর্যায়ে সে হত্যাকান্ডের দায় স্বীকার করেন। ঘটনার দিন রাতে সাইফুলের বোন লিজার করা মামলায় তাকে আসামি করাসহ গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাবাদে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুভ। তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে। তাদের শনাক্ত করতে তাকে আরো জিজ্ঞাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত. সাইফুল গোপালদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উলুকান্দিপূর্বপাড়া জেলে পল্লীতে নানা বাতেন মিয়ার বাড়িতে মা নাজমাকে নিয়ে ছোট বেলা থেকে বসবাস করে আসছিলেন। সে ভাই বোনের মধ্যে সে সবার বড়। স্থানীয় বিশনন্দী এলাকার মালয়েশিয়া প্রবাসী ওসমানগণির ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com