এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
নাটোরের লালপুরে ২৮৩ পিচ ইয়াবাসহ শাহ আলম (২২) নামের এক জনকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। সে উপজেলার বিলমাড়িয়া ইউপির ছলিম মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (১৩ ই আগষ্ট) বিকালে উপজেলার বিলমাড়িড়য়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করে র্যাব। র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, ‘গোপান সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ২৮৩ পিচ ইয়াবাসহ শাহ আলমকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা বিক্রয়রে উদ্দেশ্যে নিজ হেফজতে রেখেছিলো বলে জনসম্মুখে স্বিকার করে আটককৃত শাহ আলম। ’ লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, লালপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।