Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে পানিতে পড়ে  স্কুল ছাত্রের মৃত্যু

আড়াইহাজারে পানিতে পড়ে  স্কুল ছাত্রের মৃত্যু

আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে পানিতে ডুবে মোস্তাকিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সদর পৌর সভার কামরানিরচর গ্রামের এই ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন ওই গ্রামের মৃত আজাহারের ছেলে। সে কামরানির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে মোস্তাকিনকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজার পর বাড়ির পাশে ডোবায় জমে থাকা বর্ষার পানিতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com