নিজস্ব সংবাদদাতা:
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছর দিনটিকে সারাদেশব্যাপী জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এবার শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সরকারি পর্যায়ে ও আওয়ামী লীগের দলীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন পর্যায়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে। নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহীদ বেদিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে। এবং সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মোলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজিত হবে। এছাড়া রয়েছে আরও বিভিন্ন আয়োজন। জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, সকাল বেলা জেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। ১৭ আগস্ট আলোচনা সভা ও দোয়া আয়োজিত হবে। সভা শেষে অসহায়দের মধ্যে ভ্যানগাড়ি বিতরণ ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। তিনি আরও জানান, মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৯টায় জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) সূত্রে জানা যায়, ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, মেয়র ভবন, কদমরসুল, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ও ৩টি নগর স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল সাড়ে ৯টায় দুই নম্বর রেলগেট সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। একই দিন সকাল সাড়ে ১০টায় শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কে ও বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জ লেকপাড়ে বৃক্ষরোপন কর্মসূচি রয়েছে। বাদ আসর নাসিক তিন অঞ্চলের বায়তুল ঈজ্জত জামে মসজিদ, বন্দর কেন্দ্রীয় কবরস্থান সিটি জামে মসজিদ, সিদ্ধিরগঞ্জ পাইনাদি জামে মসজিদে মিলাদ ও তবারক বিতরণ করা হবে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে। করোনার কারণে কার্যালয়ে কোন আলোচনা সভা করবো না। কেননা পার্টি অফিসের জায়গা ছোট লোকজন অনেক হয়ে যায় এবং নির্দিষ্ট দূরত্ব মানা সম্ভব হয় না। তাই আমরা ফুল দেওয়ার পরপরই বিভিন্ন উপজেলাগুলোতে ভাগ হয়ে যাবো। উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। বিভিন্ন স্থানে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্টে যুবলীগের আয়োজন সম্পর্কে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু জানান, সকাল সাড়ে ৮টায় নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামীলীগের পার্টি অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পুষ্পস্তবক অর্পণ শেষে আমার নিজ এলাকায় (নাসিক ১২নং ওয়ার্ড) অবস্থিত একটি মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। এবং বিকেলে হাজীগঞ্জ মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।