নিজস্ব সংবাদদাতা:
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষ্যে মাতৃদুগ্ধদানকারী মায়েদের মাঝে ডিম, ডাল ও তেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১৫নং ওয়ার্ডের উত্তর র্যালী বাগান এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ডিম, ডাল ও তেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি অর্গানাইজার (সিও) নাসিমা আক্তার, ১৫নং ওয়ার্ড সচিব মো: আবুল কালাম, টাউন ফেডারেশনের সদস্য শাহনাজ বেগম, সিডিসি নেতৃ পিংকী চৌধুরী প্রমুখ। এ সময় অসিত বরণ বিশ্বাস বলেন, মাতৃদুগ্ধ যে কোন নবজাতক শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এবং রোগ জীবানু প্রতিরোধসহ নানা প্রতিকুলতায় মহৌষধ হিসেবে কাজ করে। শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে। ৬ মাস পর্যন্ত পানি না খাওয়ালেও চলবে। ৬ মাস পর ঘরে তৈরী অন্যান্য সুষম খাদ্য খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কমিউনিটি পর্যায়ে সকল মা বোনের মধ্যে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। সুস্থ্য প্রজন্ম গড়ে তুলতে মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই। চিকিৎসা বিজ্ঞানও মায়ের দুধকে শিশুদের সর্বোৎকৃষ্ট খাবার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মায়ের দুধ মা ও শিশুর মধ্যে এক মমতার গভীর সম্পর্ক গড়ে তোলে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।