Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ বন্দরে সন্ত্রাসী হামলায় সাগর আহতের ঘটনায় ৪ দিন পর থানায় মামলা

না’গঞ্জ বন্দরে সন্ত্রাসী হামলায় সাগর আহতের ঘটনায় ৪ দিন পর থানায় মামলা

বন্দর সংবাদদাতা:
বন্দরে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় সাগর (২০) নামে এক যুবকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইলসেট ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে। গত ১২ আগষ্ট বুধবার রাতে আহত যুবকের পিতা স্বপন মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামরা নং- ১৬(৮)২০। জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দিঘলদী এলাকার স্বপন মিয়ার ছেলে সাগরের সাথে হাজরাদী এলাকার ফজলুল করিম মিয়ার ছেলে সিফাতের সাথে র্দীঘ দিন ধরে বিরোধ চলছিল। গত ৭ আগষ্ট সন্ধ্যায় সাগর তার নিজবাড়ী ফেরার পথে নিংশ বাগপাড়া ব্রীজের সামনে আসলে ওই সময় উৎপেতে থাকা সিফাত একই এলাকার শাহজালাল ও বড় সিফাতসহ ১০/১২ জন সন্ত্রাসী সাগরকে হত্যার জন্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও ১০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পথচারিরা সাগরকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। সন্ত্রাসী হামলা ঘটনার ৪ দিন পর এ ব্যাপারে আহতের পিতা স্বপন মিয়া বাদী হয়ে গত ১২ আগষ্ট রাতে ৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com