Logo
HEL [tta_listen_btn]

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী সকল ব্যবসায়ী সংগঠনের দোয়ায় অংশ নিতে অনুরোধ ————–এ কে এম সেলিম ওসমান

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী সকল ব্যবসায়ী সংগঠনের দোয়ায় অংশ নিতে অনুরোধ ————–এ কে এম সেলিম ওসমান

নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নীট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডাইস ক্যামিকেল ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মাচের্ন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠন গুলোর সমন্বয়ে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com