Logo
HEL [tta_listen_btn]

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের চিহ্নিত করতে  কমিশন গঠন সময়ের দাবি -জেলা প্রশাসক

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের চিহ্নিত করতে  কমিশন গঠন সময়ের দাবি -জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে বাংলার মাটিতে তাদের বিচার হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ষড়যন্ত্র করে যারা কলকাঠি নেড়েছে, যারা বেনিফিসিয়ারি, এসব যড়যন্ত্রকারীদের চিহ্নিত করার জন্য কমিশন গঠন করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। যাতে আগামী প্রজন্ম জানতে পারে বঙ্গবন্ধুর হত্যার পেছনের ষড়যন্ত্রকারী কারা। কারা আমাদের শত্রæ। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু অসহায় মানুষকে ত্রান দেয়ার জন্য যে কাপড় কিনেছিলেন সেই ত্রানের কাপড় দিয়ে তাকে শেষ সমাহিত করার চেষ্ট করা হয়েছিল। বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ায় সমাহিত করার আগে ওই এলাকার মানুষকে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতায় পরিণত করার জন্য সাংবাদিকদের একটি বিশেষ ভূমিকা ছিল। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়াসহ অনেই সাংবাদিকের অবদান ছিল। তিনি নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরে প্রশাসনকে সহায়তা করার অহবান জানান। জসিম উদ্দিন বলেন, আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর আতœজীবনী জানাতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্বরত শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সাংবাদিকরা বর্তমান সময়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন। অন্যান্য জেলার সাংবাদিকদের চেয়ে নারায়ণগঞ্জের সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, করোনাকালিন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার সকল সাংবাদিকরা ঘরে বসে না থেকে প্রশাসনের সাথে মাঠে ময়দানে কাজ করেছেন। যেখানে দুর্বলতা ছিল তা তুলে ধরে সঠিক কাজ করতে সহায়তা করেছেন। নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর আলোচনায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, সাবেক সভাপতি খন্দকার শাহ্ আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজে’র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান জুয়েল, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ইমামুল হাসান স্বপন, যুগ্ম সম্পাদক শওকত এ সৈকত, অর্থ সম্পাদক প্রবণ কৃষ্ণ রায়, নির্বাহী কমিটির সদস্য মো. খলিলুর রহমান, আহসান সাদিক শাওনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com