বন্দর সংবাদদাতা:
ফেরি করে গাঁজা বিক্রির সময় ১শ’ গ্রাম গাঁজাসহ মোশারফ হোসেন (৫৫) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে বন্দর থানার মদনগঞ্জ বাজারে গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী এএসআই নাজমুল হুদা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নঙ- ১৭(৮)২০। ধৃত গাঁজা বিক্রেতা মোশারফ মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। ১৪ আগষ্ট শুক্রবার সকালে ধৃতকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।