Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ বন্দরে দ্ইু শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী আলভী আদালতে ১৬৪ ধারায়  জবানবন্ধী প্রদান

না’গঞ্জ বন্দরে দ্ইু শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী আলভী আদালতে ১৬৪ ধারায়  জবানবন্ধী প্রদান

বন্দর সংবাদদাতা:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বন্দরে দ্ইু শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় ধৃত ৬ আসামীর মধ্যে প্রধান আসামী আলভী (২২) বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবিরের আদালতে এ জবানবন্ধী প্রদান করে। সে সাথে ধৃত ৫ আসামীকে ৩ দিনের রিমান্ড শেষে ১৪ আগষ্ট শুক্রবার দুপুরে যথা নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। যার মামলা নং- ১৫(৮)২০ ধারা- ১৪৩/ ৩০২/২০১/৩৪ দঃবিঃ। জানা গেছে, গত ১০ আগষ্ট সোমবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিকপুত্র জিসান ও তার বন্ধু মিহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যার পর লাশ গুম করার জন্য শীতলক্ষা নদীতে ফেলে দেয় ঢাকা ডিএমপি বাড্ডা এলাকার গোলাম মাবুদ মিয়ার ছেলে মামলার প্রধান আসামী আলভীসহ বন্দর ৩৫নং উইসন রোড এলাকার আলফাজ উদ্দিন মিয়ার ছেলে মোক্তার হোসেন একই এলাকার মৃত সাবেদ আলী মিয়ার ছেলে আহাম্মদ আলী ও তার ছেলে কাশেম একই এলাকার মহর আলী মিয়ার ছেলে আনোয়ার হোসেন একই এলাকার নলু মিয়ার ছেলে শিপলুসহ আরো অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী। এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনার দিন রাত সাড়ে ১১টায় বন্দর ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর মাসুদ রানাসহ সঙ্গীয় র্ফোস স্থানীয় জেলেদের সহযোগিতায় বন্দর ইস্পাহানীঘাটস্থ শীতলক্ষা নদী থেকে ওই ২ শিক্ষার্থী মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ ব্যাপারে নিহত স্কুলছাত্র জিসানের পিতা সাংবাদিক কাজিম আহাম্মেদ বাদী হয়ে খুনি আলভীসহ ১৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ লাশ উদ্ধারে ওই রাতে নবীগঞ্জ বাগবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলভীসহ উল্লেখিত এজাহার নামিয় ৬ আসামীকে গ্রেপ্তার করে। পরে ধৃত ৬ আসামীকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞা আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধৃত ৬ আসামীর মধ্যে আলভী গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে এ ছাড়াও বাকি ৫ আসামীকে নিবির ভাবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার দুপুরে পুনরায় আদালতে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com