এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
নাটোরের বড়াইগ্রামে করোনায় আক্রান্তে মো: সুমন আলী (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার ১৪ আগষ্ট রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে করোনার সংকট কালীন সময়ে সাধারণ জনগণকে আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে তার নিজ কর্মস্থল বড়াইগ্রাম ও পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিক পাটোয়ারী, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস, বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।