আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ শনিবার ১৫ আগস্ট বিকাল ৫ টার দিকে অজ্ঞাত এক যুবতির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হতে পারে। তার পড়নে হলুদ রংয়ের জামা ও গাঢ়ো নীল রংয়ের পাইজামা রয়েছে। মরদেহ নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে নির্জন স্থানে পুঁতে রাখা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে। তা জানাতে পারেনি পুলিশ। বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার সংলগ্ন মিশালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নির্মাণাধীন ঘরটির মালিক ডালিম নামে এক ব্যক্তি। তিনি একই এলাকার শাহাবদ্দিনের ছেলে। নির্মাণ কাজ করতে এসে প্রথমে শ্রমিকরা দুর্গ্ধ অনুভব করেন। পরে তারা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মেঝের মধ্যে বালির ভিতরে লম্বা চুল দেখতে পায়। পরে গর্ত খুড়লে পচা দুর্গ্ধ ছড়িয়ে পড়ে এবং মরদেহের অস্থিত্ব প্রকাশ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে নির্জন এই স্থানে পুঁতে রাখা হয়েছে। আড়াইহাজার থানার এসআই গাজী শামীম জানান, তার বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হতে পারে। তার পড়ণে হলুদ রংয়ের জামা ও গাঢ়ো নীল রংয়ের পাইজামা রয়েছে। মরদেহ নির্মাণাধীন টিনের ঘরের মেঝেতে বালির মধ্যে ৩ফুট গর্ত করে রাখা হয়েছিল। আশপাশের শ’ শ’ উৎসুক নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। তবে দুর্গ্ধে কেউ সামনে যেতে পারেনি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মনে হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে গুমের উদ্দেশে লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখেছিল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।