Logo
HEL [tta_listen_btn]

জাতীয় শোক দিবস উপলক্ষে  আইনজীবী সমিতির আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে  আইনজীবী সমিতির আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের নিচতলায় এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড হাসান ফেরদৌস জুয়েল, জেলা মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এড. সেলিনা প্রমুখ। সভায় বক্তারা বলেন, যে পাকিস্তানীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেননি তাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে নিজ দেশের মানুষরা হত্যা করলেন। ৭৫ পরবর্তী যারা দেশ শাসন করেছে তারা বঙ্গবন্ধুকে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মুছে দিতে চেয়েছিলো। পাকিস্তানিরা স্বাধীনতা যুদ্ধে হেরে গিয়ে তাদের কিছু প্রেতাত্মা রেখে গিয়েছিলো এদেশে। তারাই ৭৫ এ ১৫ আগস্টের মত ন্যাক্কার জনক ঘটনার জন্ম দিয়েছে। যে হত্যাকান্ডে ছোট রাসেলও বাদ যায়নি। সেদিন আল্লাহর রহমতে দেশের বাইরে থাকায় জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। আজকে তিনিই বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন পূরণ করছেন। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ অনেকে এগিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com