Logo
HEL [tta_listen_btn]

নলডাঙ্গা বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

নলডাঙ্গা বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে ৪৫ ব্যাগ রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এছারাও উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ খালেদ মাহমুদ,সাধারন সম্পাদক নাসির উদ্দিন খন্দকার নয়ন,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সম্পাদক রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, পৌর ছাত্রলীগ কর্মী আল-আমিন ইসলাম, মারুফ আহমেদ প্রমুখ। এর আগে রাত ১২:০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে উপজেলা ছাত্রলীগের শোক দিবসের কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com