নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ১১৮ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৩০ জন। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪ জন ও সদরে ১ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত ২ হাজার ১৫৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৪০৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৫৬ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৬৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৪৩ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৭ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৭৮৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৯৯৩ জন, সদর উপজেলার ১ হাজার ৩৫০ জন, রূপগঞ্জের ১ হাজার ১৫২ জন ও আড়াইহাজারের ৫৫০ জন, বন্দরের ২৪১ ও সোনারগাঁয়ের ৫০১ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।