Logo
HEL [tta_listen_btn]

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা:
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। শনিবার (১৫ আগস্ট) শহরের দুই নম্বর রেলগেইট এলাকার নবনির্মিত বঙ্গবন্ধু চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। সকাল ১০টার দিকে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, আবুল হোসেন প্রমুখ। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ। পুষ্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে প্রাণ হারানো সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়। দোয়ার মেয়র ডা. সেলিনা হায়া আইভীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে ডিআইটি মসজিদের সামনে বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দেন মেয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com