Logo
HEL [tta_listen_btn]

যশোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

যশোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

নিলয় ধর,যশোর  সংবাদদাতা :
যশোর মণিরামপুরের পল্লীতে ওমর ফারুক (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক উপজেলার রাজগঞ্জ এলাকার হানুয়ার গ্রামের মৃত ছমির দপ্তরির ছেলে। স্থানীয় ইউপি সদস্য সাহাদুজ্জামান ওই যুবকের নিহতের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন , গত কয়েক মাস ধরে নিহত যুবক ওমর ফারুক মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বাড়ির সকলের অজান্তে বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় সে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার ভোরে ওই পরিত্যাক্ত ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। অতপরঃ স্বজনেরা সেখান থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শাজাহান কবির জানান, ঘটানস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com