নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। শনিবার (১৫ আগস্ট) সকালে নগরীর ২নং রেলগেইটে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, দপ্তর সম্পাদক এম এ রাসেল প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।