Logo
HEL [tta_listen_btn]

শোক দিবসে রূপগঞ্জে  আলোচনা সভা ও দোয়া মাহফিল

শোক দিবসে রূপগঞ্জে  আলোচনা সভা ও দোয়া মাহফিল

রূপগঞ্জ সংবাদদাতা:
জাতীয় শোক দিবস উপলক্ষে রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূইয়া। গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজী গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবুল কালাম ভুইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া প্রমুখ। দোয়া ও মাহফিল শেষে এক গণভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com