নিজস্ব সংবাদদাতা:
সোমবার (১৭ আগস্ট) সন্ত্রাস বিরোধী সমাবেশের আয়োজন করেছে ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা। সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। সমাবেশে উপস্থিত থাকবেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আমিনুর হক আমিন। সভার সভাপতিত্ব করবেন জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান। জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের উপর ১৯৯২ সালের ১৭ আগস্ট হামলার বিচার দাবিতে প্রতি বছরের ন্যায় এবারও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সারাদেশব্যাপী একযোগে এ কর্মসূচি পালন করা হবে। হিমাংশু সাহা বলেন, সমাবেশ থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতির উপর হামলার প্রতিবাদ, দেশে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ রুখে দেওয়ার আহŸান জানানো হবে। আমরা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দেশে গণতান্ত্রিক শাসন কায়েম ও বিচার বহির্ভূত সকল হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।