Logo
HEL [tta_listen_btn]

জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে শোক সভা অনুষ্ঠিত

জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে শোক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রেশন কমপেক্সে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা রেজিস্ট্রার মো: জিয়াউল হকের সভাপতিত্বে রবিবার (১৬ আগস্ট) দুপুরে কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। জিয়াউল হক বলেন, ১৫ আগস্টের খুনিদের বিচারের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে। আর এই বিচারকার্য সম্পাদনে সম্মুখ সারিতে থেকে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়েছেন আমাদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সুযোগ্য মন্ত্রী এড আনিসুল হক। সেজন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইতিহাসের ঘৃনিত এই হত্যাকান্ডের বিচার হওয়া খুবই প্রয়োজন ছিলো। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লার সাব-রেজিস্টার হায়দার আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতি, কাজী সমিতি, তল্লাশ কারক সমিতি, নকলনবিশ সমিতি, এমপ্লয়িজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com