আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে কলেজ ছাত্র সাইফুলের হত্যাকারী শুভ রায়ের ফাসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় গোপালদী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপালদী পৌর সভার স্বর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন যুব নেতা তানভীর আহমেদ, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ এর ফিল্ড অফিসার আমিনুল হক, মো: রমযান, মো: জাহিদ, সোলায়মান, আশরাফুল ইসলাম ও মো: শাহিন প্রমুখ। নিহত সাইফুল নরসিংদী কলেজে পড়ালেখার পাশা-পাশি গোপালদী বাজারে মনিরের ওষুধের দোকানে কাজ করতো। সে উপজেলার দড়িবিশনন্দী নয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ওছমানের ছেলে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সাইফুলকে তারই সহকর্মী শুভ রায় গলা কেটে হত্যা করে। এই ঘটনায় তার বোন লিজা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ ঘাতক শুভ রায়কে গ্রেফতার করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।