Logo
HEL [tta_listen_btn]

করোনা মোকাবেলায় দায়িত্ব পালনের প্রচেষ্টায় যশোর সেনানিবাস

করোনা মোকাবেলায় দায়িত্ব পালনের প্রচেষ্টায় যশোর সেনানিবাস

নিলয় ধর,যশোর সংবাদদাতা :
করোনা সংক্রমনের ভয়াবহতা এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ইজিবাইকে যাতায়াত করায় কতিপয় ব্যক্তির উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন যশোর সেনানিবাসের এক সেনাসদস্য। প্রাণঘাতী করোনা মোকাবেলায় আন্তরিকতার সঙ্গে জনগণকে সচেতন করে অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় বৃহত্তর যশোর অঞ্চলের জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে থেকে কাঁধে করে খাদ্য সহায়তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে সেনা সদস্যরা। পাশাপাশি বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে লকডাউন কার্যকর ও চিকিৎসা কার্যক্রমে সহায়তা করে আসছে সেনাবাহিনী। এছাড়াও সরকারী সকল নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে , গণপরিবহন মনিটারিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি জনস্বার্থে সকল কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে ।অন্যদিকে উপকূলবর্তী সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রায় দ্রুত বেড়িবাঁধ মেরামতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। যশোর সেনানিবাস সূত্রে জানা গেছে , মহামারী এ করোনায় প্রথম সারির যোদ্ধা হিসেবে সেবা ও ত্যাগের মহিমা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের উপর এই দায়িত্ব পালন করে যাবে প্রতিটি সেনাসদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com