মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল সংবাদদাতা :

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নড়াইলের বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ কর্তৃক সরকারের নির্দেশনা মোতাবেক বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হয়। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে অত্র এলাকার সকল সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০:৩০ টায় বড়দিয়া কলেজ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম, এইচ বাহাউদ্দিন, সহঃ অধ্যাপক শান্তি কুমার অধিকারী, প্রনব সরকার, প্রভাষক মোল্যা সাখাওয়াত হোসেন ও কে, এম, বনি আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ সহ অন্যান্য প্রতিষ্ঠান সমুহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।