Logo
HEL [tta_listen_btn]

শোক দিবসে জেলা ও মহানগর  শ্রমিকলীগের দোয়া

শোক দিবসে জেলা ও মহানগর  শ্রমিকলীগের দোয়া

নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) খানপুর বরফকল ঘাট সংলগ্ন জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং সেন্টারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকলীগের উদ্যোগে এই সভা ও দেয়ার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আসে আর সেই দেশের কিছু কুলাঙ্গাররা স্বপরিবারে তাকে হত্যা করে। কতটা নির্দয় হলে এমন ঘটনা ঘটাতে পারে মানুষ। আজকের এইদিনে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। সেইদিন দেশের বাইরে থাকার কারণ বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা। যারা আওয়ামীলীগকে নিঃশেষ করতে চেয়েছিলো তাদের আশা দুরাশায় পরিণত করে ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করে দলের হাল ধরেন। ১৯৯৬ এর নির্বাচনে নির্বাচিত হয়ে শুরু করেন দেশের উন্নয়ন এবং কালো আইন বাতিল করে শুরু করেন জাতির জনকের হত্যার বিচার। একে একে অনেক খুনির বিচার হয়েছে আরো কয়েকজন দেশের বাইরে রয়েছেন। যে যেখানেই থাকুক সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। সরকারের কাছে অনুরোধ রাখবো জাতির জনকের হত্যাকান্ডের বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত রাখুক, যাতে করে কেউ আর কোনো হত্যাকান্ড ঘটাতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com