Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে সিরাজ মন্ডলের দুই সহযোগী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে সিরাজ মন্ডলের দুই সহযোগী গ্রেফতার

 

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষের মামলায় সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের দুই ঘনিষ্ট সহযোগী বিএনপির নাশকতা মামলার আসামি সেলিম মজুমদার (৩৮) ও ১৪ মামলার আসামি মাদক স¤্রাট ফারুক হোসেন বাক্কুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগষ্ট) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে রিমান্ডের আবেদন করে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মারামারি মামলার এজাহারনামীয় আসামি সেলিম মজুমদারকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানায়, নাসিক ৬নং ওয়ার্ডের পুলিশ বাদী একটি বিষ্ফোরক মামলার এজাহারনামীয় আসামি ফারুক হোসেন বাক্কুকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২ আগষ্ট রাতে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ওই রাতে পুলিশের কাজে বাধা প্রদান করায় পুলিশ বাদী হয়ে পরের দিন ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। এ মামলায় গ্রেফতারকৃত দুইজনই এজাহারভুক্ত আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com