Logo
HEL [tta_listen_btn]

চলে গেলেন নারী নেত্রী  অধ্যাপক রাশিদা আক্তার

চলে গেলেন নারী নেত্রী  অধ্যাপক রাশিদা আক্তার

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের নারী নেত্রী অধ্যাপক রাশিদা আক্তার আর নেই। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শহরের চাষাঢ়ায় বেইলি টাওয়ারে নিজ ফ্ল্যাটে তিনি ইন্তেকাল করেন। নারায়ণগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রাশিদা আক্তার নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের সহসভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটিরও সদস্য। তার স্বামী প্রয়াত লেখক, গবেষক ও শিক্ষক ড.সৈকত আসগর। দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন রাশিদা আক্তার। তিনি একমাত্র সন্তান নাফিজ সরকার সৌভিককে রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্র ইউনিয়নের তুখোর নেত্রী ছিলেন রাশিদা আক্তার। দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের পক্ষে সভাপতি ল²ী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অ্যাড. হাসিনা পারভীন গভীর শোক প্রকাশ করছেন। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন, যাতে তারা এই শোক দ্রæত কাটিয়ে উঠতে পারেন। রাশিদা আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ জেলায় গ্রামের বাড়িতে পারিবারিক কবস্থানে তাঁকে সমাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com