Logo
HEL [tta_listen_btn]

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল এর আয়োজনে অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা অনু্ষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল এর আয়োজনে অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা অনু্ষ্ঠিত

আবুল বাশার কেশবপুর যশোর সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল এর আয়োজনে অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা বাসায় বসে ছবি এঁকে পাঠিয়ে দেন চারুপীঠ আর্ট স্কুলের ম্যাসেন্জারে। সেখান থেকে অভিজ্ঞ বিচারক মন্ডলীদের দ্বারা বিচার কার্য সম্পন্ন করা হয়। আজ ১৮/০৮/২০২০ বিজয়ীদের নাম ঘোষণা করেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে। বিজয়ীরা হলেন সৌরভ ধর জয় (আলতাপোল), তাসনীম আহম্মেদ তন্ময় (কেশবপুর), সমৃদ্ধি মজুমদার মেধা (পাঁজিয়া), মায়শা সুলতানা (বালিয়াডাঙ্গা) ,আফিয়া জামান মালিহা (কেশবপুর) ও অভি পাল (কলাগাছি) । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলাউদ্দীন খান বাবু, ব্যাংক কর্মকর্তা ও উপদেষ্টা, চারুপীঠ আর্ট স্কুল, কেশবপুর, যশোর। বিচারক ছিলেন, শ্রাবন্তী রায় দে ও ওবায়েদ জাকির রাসু। আজ থেকে ২০/০৮/২০২০ এর মধ্যে চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে এর মাধ্যমে পুরষ্কার পৌছে যাবে বিজয়ীদের বাড়ি বাড়ি বলে তিনি জানান। উল্লেখ্য করোনা পরিস্থিতি মধ্যে শিশুদের মানসিক ভাবে সতেজ রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অনলাইন বিভিন্ন প্রতিযোগিতা, অনলাইন ক্লাস ও তার বিপরীতে বাড়িতে বসে ছবি এঁকে পাঠিয়ে দিতে হয় ম্যাসেন্জারে এবং সেখান থেকে সেরা পাঁচ জনকে পুরষ্কার প্রদান করা হয় প্রতি মাসে।দারুন হয়েছে। এই সাথে করোনাকালীন সময়ে ১০৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, সচেতনামূলক লিফলেটে মাস্ক প্রদান ও এসএসসি পরীক্ষার জিপিএ ৫ প্রাপ্ত এক মেধাবী শিক্ষার্থীকে ভর্তির টাকা প্রদান করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক উৎপল দে। এসকল কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com