মৌসুমী আক্তার, কুলিয়ারচর সংবাদদাতা :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) দিনব্যাপী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগস্ট – ২০২০ মাসের ১৩৪ জন ভিজিডি’র কার্ডধারীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মো. জাকারিয়া, উছমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও অফিস স্টাফবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।