বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে ৩টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গোলাম হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত ১৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে ওই পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। ধৃত গোলাম হোসেন বন্দর থানার নবীগঞ্জ এলাকার মোকসেদ আলী মিয়ার ছেলে। ধৃতকে ১৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে উক্ত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।