Logo
HEL [tta_listen_btn]

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করে যাবো ……….এমপি শাহীন চাকলাদার 

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করে যাবো ……….এমপি শাহীন চাকলাদার 

আবুল বাশার কেশবপুর যশোর সংবাদদাতা :
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণকেই সবচেয়ে বেশি ভালবাসতেন। তিনি সকল সময় বাংলার সাধারণ মানুষের কথা বলতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য সারাজীবন কাজ করে যাবো।  তিনি আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের কমিটির কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে। ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের সময় আমি উপস্থিত থাকার চেষ্টা করবো। আমি তৃণমূল নেতা-কর্মীদের বেশি ভালোবাসি। কেশবপুরের আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনকে শক্তিশালী করা হবে। সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে দলকে সম্পৃক্ত করা হবে।   গতকাল সন্ধ্যায় কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোচেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা মশিয়ার দফাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, ওয়ার্ড আওয়ামী লীগনেতা নওশের আলী, ছাত্রলীগনেতা আবুল কালাম আজাদ প্রমুখ।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, প্রবীন আওয়ামী লীগনেতা আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আবু বক্কর সিদ্দিক, মশিয়ার গাইন, আব্দুর রশিদ, সাতবাড়ীয়া ইউনিয়ন যুব-লীগের যুগ্ম-আহ্বায়ক শামীম রেজা, যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ মাসুম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com