Logo
HEL [tta_listen_btn]

নারায়নগঞ্জের সাজাপ্রাপ্ত আসামী সিলেটে গ্রেপ্তার

নারায়নগঞ্জের সাজাপ্রাপ্ত আসামী সিলেটে গ্রেপ্তার

ভ্রাম্যমান সংবাদদাতা:
আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সিলেটে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বন্দী হয়েছেন মোস্তাক আহমদ। মঙ্গলবার এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিঞার নিদের্শে তাকে গ্রেফতার করেন কোতোয়ালী থানার এসআই সাজ্জাদ সহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত মোস্তাক নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মিনারবাড়ীর আশ্রাফ আলীর পুত্র বলে জানা গেছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। জানা গেছে , মোস্তাকিম ওরফে মোস্তাক ব্যাবসার কথা বলে মুন্সীগঞ্জ জেলার লিজা আক্তার নামের এক মহিলার কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। শেষ পর্যন্ত ব্যবসা না করে টাকা আত্মসাৎ করে মোস্তাক। বিভিন্ন সময়ে আলাপ আলোচনা ও শালিসের মাধ্যমে মোস্তাক ইউনিয়ন ব্যাংক নারায়নগঞ্জ শাখার ১০ লাখ ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু তার একাউন্টে টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। লিজা আক্তার আদালতের স্মরনাপন্ন হলে তাকে দফায় দফায় উকিল নোটিশ প্রদান করা হয়। কিন্তু তিনি এর জবাব না দিয়ে সিলেটে আত্মগোপন করেন। দীর্ঘ শুনানী শেষে মুন্সীগঞ্জ জেলা যুগ্ম দায়রা জজ আদালত-২ এর বিচারক মোতাহারাত আখতার ভুঁইয়া মোস্তাকের বিরুদ্ধে বাদীকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ এবং এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে মঙ্গলবার কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com