Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জের আদালতে সাত মামলায়  নূর হোসেনের হাজিরা

নারায়ণগঞ্জের আদালতে সাত মামলায়  নূর হোসেনের হাজিরা

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন অস্ত্র-মাদক ও চাঁদাবাজিসহ সাত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) সাবিনা ইয়াসমিনের আদালতে তাকে হাজির করা হয়। এ দিন সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও আদালতে সাক্ষীরা অনুপস্থিত থাকায় আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ জানান, সাতটি মামলায় আজ নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও সাক্ষীদের অনুপস্থিতির কারণে আদালতে নতুন দিন ধার্য্য করেছেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে ঢাকা থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com