Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ৬২০৫

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ৬২০৫

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ২০৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৩০ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১১ জন ও সদরে ৩ জন, আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত ২ হাজার ১৮৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৪৩২ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬০ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৭৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৪৫ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৫ হাজার ৬২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৯ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৮৫৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ২৭ জন, সদর উপজেলার ১ হাজার ৩৬৩ জন, রূপগঞ্জের ১ হাজার ১৬৪ জন ও আড়াইহাজারের ৫৫২ জন, বন্দরের ২৪৫ ও সোনারগাঁয়ের ৫০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com