নিজস্ব সংবাদদাতা:
দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলার ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামলের মা হাজী মিনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। বুধবার (১৯ আগষ্ট) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কাশিপুর বাংলাবাজার মৃত হাজী শহিদুল্লাহ’র স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। হাবিবুর রহমান শ্যামল জানান, নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে মাইল্ড স্ট্রোক করে ১ মাস ৯ দিন চিকিৎসাধীন ছিলেন। তিনি আরো জানান, আজ বুধবার বাদ মাগরিক বাংলাবাজারস্থ হাজী উজির আলী স্কুল মাঠে মরহুমা’র জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।