Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় নারী পোশাককর্মীকে গণধর্ষণ  গ্রেপ্তার ৫

ফতুল্লায় নারী পোশাককর্মীকে গণধর্ষণ  গ্রেপ্তার ৫

ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মস্থল থেকে ফেরার সময় গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী পোশাক শ্রমিক (১৮)। এ ঘটনার পর ওই রাতেই ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দায়ের করলে ৩ ঘন্টার ব্যবধানে ৫ আসামিকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার পাগলা খেয়াঘাটের পাশে বালুর মাঠে গণধর্ষণের এ ঘটনা ঘটে। তখন ওই পোশাক শ্রমিক কাজ শেষে অন্য এক নারী সহকর্মীর সাথে বাড়ি ফিরছিলেন বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- সোনারগায়ের মুসার চর ভূইয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রবিন (২১), ফতুল্লার আলীগঞ্জের শিবলু কাজীর বাড়ির ভাড়াটিয়া নুরুল ইসলামের ছেলে আল আমিন (২১), আলীগঞ্জের জোড়া ৫ তলার পাশে মহিবুল্লাহর ছেলে হিমেল (২০), আলীগঞ্জের রেললাইন এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মোস্তাক (২২), একই এলাকার আকবর বেপারীর বাড়ির ভাড়াটিয়া আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে মাসুম (২০)। এর আগে ওই নারী পোশাককর্মী ফতুল্লা থানায় মামলা করেন। মামলার অভিযুক্তদের মধ্যে ৫জনকে গ্রেফতার করা হলেও একজন পলাতক রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, কেরানীগঞ্জের পানগাও এলাকার ১৮ বছরের এক তরুনী ফতুল্লার বিসিক শিল্পনগরীর একটি গার্মেন্টে চাকরী করে। প্রতিদিন বিকেল ৫ টায় আবার কোন সময় রাত ৮ টায় গার্মেন্ট ছুটি হওয়ার পর অন্যানন্য সহকর্মীদের সাথে বাসা চলে যায়। বুধবার কাজের চাপ থাকায় ওভারটাইম শেষ হওয়ার পর রাত ১২ টায় ছুটি হয়। তার পর একই কারখানায় চাকরী করে এক বান্ধবীকে সাথে বাসার উদ্দ্যেশে রওনা হয়। দুই বান্ধবী পঞ্চবটি হতে অটোরিকশা নিয়ে পাগলা খেয়াঘাটে যায়। তারা নৌকার জন্য অপেক্ষা করছে এবং সাথে অটো রিকশা চালকও। কিছুক্ষণ পর এক বখাটে খেয়াঘাটে দুই তরুনীকে দেখে ফোন করে অন্যদের ডেকে আনে। তারা ৬ জন একত্রিত হয়ে চালককে হুমকি দিয়ে তারা দুই তরুনীকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে চালক এক তরুনীকে বাচিয়ে আনতে পারলেও অন্যজনকে আনতে পারেনি। আর রাত দেড়টার দিকে ৬ জন মিলে পালাক্রমে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করে। তিনি আরো বলেন, ধর্ষণের ঘটনার এক ঘন্টা পর তার পরিবারের সদস্যদের নিয়ে থানায় এসে অভিযোগ দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে তিন ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত হতে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। আর গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি ধর্ষণের শিকার তরুনীর বান্ধবী সহ অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার সাথে তাদের যোগসাজস রয়েছে কিনা তদন্ত করে দেখা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com