Logo
HEL [tta_listen_btn]

নাসিম ওসমানের শুন্যতা জাহের ভাই পূরণ করেছিলো  ———সেলিম ওসমান

নাসিম ওসমানের শুন্যতা জাহের ভাই পূরণ করেছিলো  ———সেলিম ওসমান

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, জাহের ভাই সদা হাস্যজ্জল একজন ব্যক্তি ছিলেন। তিনি তার রাজনৈতিক ও ব্যক্তি জীবনে জীবনে ব্যক্তি জীবনে জীবনে অনেক সাফল্যের ইতিহাস গড়ে গেছেন। ইতিহাসে তিনিই একজন যিনি নির্বাচন করে শতভাগ ভোট পেয়েছেন এমনকি তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থীও তাকে ভোট দিয়েছে। তিনি আমার ভাই নাসিম ওসমানের সাথে রাজনীতি করে এসেছে। নাসিম ওসমানের ইন্তেকালেরপর তিনি আমার সাথেই সর্বক্ষণ থেকে জনগনের কাজ করেছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে বন্দরের আলহাজ্ব নাসিম ওসমান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা জাতীয় পার্টির আহŸায়ক আবুল জাহেরের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জাহের ভাইকে হারিয়ে সত্যিই বড় একটি শূন্যতা তৈরী হলো। আমার কাছে নাসিম ওসমানের শূন্যস্থান হয়তো জাহের ভাই পূরণ করেছিল। আজকে প্রথমবারের মত জাহের ভাই আমার পাশে নাই। এটা সহ্য করা কঠিন। দোয়ায় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সানল্লাহসানু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো: সাগর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, বন্দর ইউনিয়ন চেয়ারম্যান আহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com