Logo
HEL [tta_listen_btn]

আইনজীবীর চেম্বারে তরুণীকে ধর্ষণ গ্রেপ্তার ২

আইনজীবীর চেম্বারে তরুণীকে ধর্ষণ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে এক তরুণীকে (১৮) ডেকে এনে আইনজীবীর চেম্বারে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত যুবক এবং সহায়তাকারী আইনজীবীর মুহুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ আগস্ট ধর্ষণের ঘটনা ঘটলেও গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ভুক্তভোগী তরুণী ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার কার্যালয়ের পেছনে এসএম করিম টাওয়ারের দ্বিতীয় তলায় আইনজীবী কেফায়েত উল্লাহ’র চেম্বারের একটি কক্ষে ধর্ষণের শিকার হন ওই তরুণী। এ ঘটনায় প্রধান আসামি চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৈরবী গ্রামের কালু সৈয়ালের পুত্র দিদার (২২) ও ফতুল্লা থানার কায়েমপুরের মৃত শরীফ সরদারের পুত্র আইনজীবীর সহকারী (মুহুরী) মুন্নাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারের বরাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, তল্লা এলাকার এক তরুণীর সাথে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় অভিযুক্ত দিদারের। গত ১৫ আগস্ট তাকে ডেকে আনে সে। পরে আইনজীবীর সহকারী মুন্নার মাধ্যমে চেম্বারের একটি কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনা ভয়ে বাড়িতে জানায়নি ওই তরুণী। বৃহস্পতিবার তার মাকে ঘটনা জানালে ওই রাতে থানায় এসে মামলা করেন ভুক্তভোগী। পরে আসামিদের গ্রেফতার করা হয়। ওসি বলেন, এ ঘটনায় আইনজীবীর কোন সম্পৃক্ততা নেই। ওইদিন শোক দিবসের কারণে চেম্বার বন্ধ ছিল। আর এই সুযোগে তার সহকারী মুন্না কক্ষটি ব্যবহার করতে দিয়েছে আসামি দিদারকে। দুইজনকে গ্রেফতারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com