নিজস্ব সংবাদদাতা:
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইশা আন্দোলনের ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিব্বির আহমাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলাম আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার অর্থ সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশীদ, ইশা ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সোহাগ হোসাইন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থার কারণে দেশ ও জাতি একেবারেই বিপর্যয়ের পথে। এর মূল কারণ যারা ক্ষমতায় আছে তারা কেও চরিত্রবান না। হেন কোন হীনকাজ নেই যার সাথে তারা জড়িত না। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার এমন এক বেহাল অবস্থা তারা করে রেখেছে যাতে করে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুচরিত্রের লোক তৈরি না হতে পারে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে সুচরিত্রের নেত্রীত্বের কোন বিকল্প নেই। যারা শুধুমাত্র দেশ ও জাতির জন্য কাজ করবে, সরকারের কোষাগারের টাকা নিজের মনে করে আত্মসাৎ করবে না। ইশা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠারপর থেকে আজ ২৯ বছরের মধ্যে কোন একজন দ্বায়িত্বশীল বা কর্মীর ব্যাপারে কোন খারাপ রেকর্ড কেউ বের করতে পারে নাই। দেশব্যাপী আদর্শবান ছাত্রসমাজ গঠনই ইশা ছাত্র আন্দোলনের লক্ষ্য এবং এদের মাধ্যমেই কেবল এদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।