আড়াইহাজার সংবাদদাতা:
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১আগস্ট) সকাল ১০টায় আড়াইহাজারে এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিখি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মিয়া মো. আলাউদ্দিন, মো: লিয়াকত হোসেন, মাহাবুবুর রহমান রোমান, মেয়র সুন্দর আলী, এম এ হালিম সিকদার, সিরাজুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হক জুয়েল, ফরিদ পাশা, আমানউল্লাহ আমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শব্দর আলী, মো: মহিউদ্দিন, আনোয়ার হোসেন, এড সুমন, মাইনুল হোসেন, বিল্লাল হোসেন, আনিছুর রহমান, এনামুল হক, মুঞ্জুর হোসেন, পনির হোসেন, দেলোয়ার হোসেন। আলোচনা সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দেশের এ বর্বরতম হত্যাকান্ডের বিস্তারিত তুলে ধরা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ সকলের হত্যাকারীদের দেশে এনে রায় কার্যকরের দাবী জানানো হয় এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।