Logo
HEL [tta_listen_btn]

নড়াইলে করোনা ভাইরাসে একজনের মৃত্যু

নড়াইলে করোনা ভাইরাসে একজনের মৃত্যু

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল সংবাদদাতা :

নড়াইলের লোহাগড়া বাজারের গার্মেন্টস ব্যবসায়ী তরিকুল ইসলাম লাল্টু (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়। লাল্টু লোহাগড়া উপজেলার পোদ্দারপাড়ার আশরাফ আলী বাবুর ছেলে। গত ১৫ আগস্ট তরিকুল ইসলাম লাল্টুর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। দু’দিন পর (১৭ আগস্ট) তার করোনা পজিটিভ হয়। পরিবারের সদস্যরা জানান, লাল্টু অন্তত ১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন। কিছুটা শ্বাসকষ্টও ছিল। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com