বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী (১৪)কে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনার ২০ অতিবাহিত হওয়ার পর অবশেষে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে ভূক্তভোগী স্কুল ছাত্রীর নানী তাসলিমা বেগম বাদী হয়ে লম্পট আলী ইসলামকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এ ব্যাপারে স্কুল ছাত্রীর নানা মফিজল ইসলাম গনমাধ্যমকে জানায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগর এলাকার কালাম মিয়ার ছেলে বখাটে আলীইসলাম র্দীঘ দিন ধরে আমার স্কুল পড়ুয়া নাতনিকে উক্তাক্ত করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৩১ জুলাই সন্ধায় আমার নাতনী বাড়ি পাশে থেকে রোদ্রে দেওয়া জামাকাপড় আনতে গেলে ওই সময় বখাটে আলীইসলাম আমার নাতনিকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনার পর থেকে আমার নাতনি ভয়ে অসুস্থ্য হয়ে পরে। আমরা তাকে সুস্থ্য করে তোলার জন্য ডাক্তারের সরপন্ন হই। বর্তমানে সে নিজবাড়েিত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে আমার নাতনি বিষয়টি আমাকে ও আমার বোনকে জানালে এ ঘটনায় আমার বোন তাসলিমা বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।