এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
লালপুরে গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত । শুক্রবার ২১ আগষ্ট সন্ধ্যায় লালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে থানা আ.লীগের অফিস চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আওয়ামীলীগের লৌকিকভাবে আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত সরাসরি জড়িত। সেই সময় ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত জোটের মদদ ছাড়া দিনে-দুপুরে এমন ঘটনা ঘটতে পারে না। ১৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ২১ আগস্ট জাতির জনকের কন্যা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ভয়াল ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদৎ বরণকারীদের স্মরনে আজ শুক্রবার লালপুর উপজেলা আওয়ামীলীগ কাযার্লয়ে আয়োজিত স্মরন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলীর সন্ঞ্চালনায় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বপন আলী, আইন সম্পাদক এডভোকেট এমরান আলী, লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি তায়েজ উদ্দিন, সাধারন সম্পাদক ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, নাটোর জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।