Logo
HEL [tta_listen_btn]

২১ আগস্ট নিহতদের স্মরণে নড়াইলে শ্রদ্ধাঞ্জলি ও রক্তদান কর্মসূচি

২১ আগস্ট নিহতদের স্মরণে নড়াইলে শ্রদ্ধাঞ্জলি ও রক্তদান কর্মসূচি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল সংবাদদাতা :
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ এবং মাগফেরাত কামনায় নড়াইলে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের রূপগঞ্জ এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু স্কোয়াড এসব অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, নড়াইল পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সদর হাসপাতালের আরএমও ডাক্তার মশিউর রহমান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, সাইফুল ইসলাম বাবু, আব্দুর রশিদ মন্নু, তোফায়েল সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com