নিজস্ব সংবাদদাতা:
প্রয়াত নেত্রী অধ্যাপক রাশিদা আক্তারের স্মরণে মোমশিখা প্রজ্বালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় মহিলা পরিষদের সকল সদস্য নিজ নিজ অবস্থানে থেকে এ কর্মসূচি পালন করেন। এ সময় জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে অংশ নেন। নিজ অবস্থান থেকে মোমশিখা প্রজ্বালন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রাশিদা আক্তার স্মরণে মোমশিখা প্রজ্বালন করেন সভাপতি ল²ী চক্রবর্তী, সাধারণ সম্পাদক এড হাসিনা পারভীন, সহসভাপতি রীনা আহমেদ, কেন্দ্রীয় সহসভাপতি আনজুমান আরা আকসির, মঞ্জুশ্রী নিয়োগী, কৃষ্ণা ঘোষ, ডা. চীনুু রাণী রায়, ডা. দীপা ইসলাম, মাসুূদা সুলতানা, সালেহা বেগম, শান্তাজ বেগম, রহিমা খাতুন, রেখা গুন, কমলা দে, প্রীতিকণা দাস, সাহানারা বেগম, শোভা সাহা, সীমা সরকার, লায়লা ইয়াসমীন, তড়িতা সাহা, রওশন আরা পারুল, কানিজ ফাতেমা, রওনক রেহেনা, রাশিদা বেগম, শিল্পী চক্রবর্তী, অ্যাড. জেসমিন আজিজা, রোকয়া খাতুন, নিশি ও তিথি প্রমুখ। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মোম শিখা প্রজ্বালন করেন খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারী মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রোকনউদ্দিন আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বিমল কান্তি, সিটি কাউন্সিলর মনোয়ারা বেগম, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, বাসদের সমন্বয়ক নিখিল দাস, উদিচীর জাহিদুল হক দিপু, শ্রæতির ধীমান সাহা জুয়েল, রাইফেল ক্লাবের আলেয়া সারওয়ার, যুব ইউনিয়নের নেতা শিশির চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী মৈত্রী ঘোষ এবং একতা খেলাঘর, সত্যাশ্রয়ী, ক্রান্তি খেলাঘরসহ বিভন্ন সংগঠন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।